ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

রোজা, রমযান, তারাবীহ ও ঈদ

রমাদান প্ল্যানার (২০২৬- সংস্করণ)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বছর ঘুরে আবারও আমাদের দুয়ারে এসে পৌঁছেছে শ্রেষ্ঠ মাস—মহিমান্বিত রমাদান। রমাদানকে ফলপ্রসূ করতে পরিকল্পনার বিকল্প নেই। কারণ যে কোনো কাজ পরিকল্পিত হলে তা হয় সুচারু ও সফল। অথচ দুঃখজনকভাবে, রমাদানের মতো সীমাহীন রহমত ও বরকতময় মাসটিই আমাদের কেটে যায় পরিকল্পনাহীনভাবে। এর ফলে প্রত্যাশিত মাত্রায় আমল করা সম্ভব হয় না, আমরা বঞ্চিত হই রমাদানের বহু কল্যাণ থেকে।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে রমাদানকে তাকওয়া অর্জনের মাধ্যমে সার্থক করা, আমল দিয়ে সাজানো এবং জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা উপহার দিচ্ছি ‘রমাদান প্ল্যানার’।

এবার প্রকাশিত হচ্ছে রমাদান প্ল্যানারের ষষ্ঠ সংস্করণ। পূর্ববর্তী সংস্করণগুলোর চেয়ে অধিকতর পরিমার্জিত, সমৃদ্ধ ও দ্বিগুণ কলেবরের এই প্ল্যানারে এবার থাকছে সম্পূর্ণ ভিন্ন ও নতুন সব কন্টেন্ট। এতে প্রতিদিনের জন্য রয়েছে একটি আয়াত, একটি হাদীস, একটি দু‘আ, একটি মাসআলা,

একটি অবহেলিত সুন্নাহ এবং ঈমানের দুই থেকে তিনটি শাখার সংক্ষিপ্ত বর্ণনা। প্রতিদিন এগুলো মুখস্থ এবং আমল করার মাধ্যমে রমাদানের ত্রিশ দিনে আপনি আত্মস্থ করতে পারবেন ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দু‘আ, ৩০টি মাসআলা, ৩০টি অবহেলিত সুন্নাহ এবং ঈমানের ৭৭টি শাখা।

আপনার ইবাদতকে সুশৃঙ্খল করতে এতে আরও যুক্ত করা হয়েছে সালাত ট্র্যাকার, কুরআন ট্র্যাকার এবং দৈনিক চেকলিস্ট। এই মূল্যবান জ্ঞান ও আমলসমূহ কেবল রমাদানেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আপনার সারাজীবনের পাথেয় হয়ে উঠবে ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রমাদান প্ল্যানার (২০২৬- সংস্করণ)
ইংরেজি নাম Ramadan Planner (Edition-2026)
লেখক শায়খ আহমাদুল্লাহ
প্রকাশনী আস-সুন্নাহ ফাউন্ডেশন
বিষয় রোজা, রমযান, তারাবীহ ও ঈদ
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৬
ভাষাbangla
বান্ডিংpaperback
শায়খ আহমাদুল্লাহ

লেখক সম্পর্কে

শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ একজন সুপরিচিত ইসলামী বক্তা। তিনি ১৯৮১ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বশিকপুরে জন্মগ্রহণ করেন।প্রাথমিক শিক্ষা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর কওমি মাদ্রাসায় ভর্তি হন। কয়েক বছর নোয়াখালীর কয়েকটি মাদ্রাসায় অধ্যয়ন করার পর তিনি হাতিয়ার ফয়জুল উলূম মাদ্রাসায় ভর্তি হন। সেখানে কিংবদন্তি আলেম দ্বীন মুফতি সাইফুল ইসলাম (রহ.)-এর সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ সৃষ্টি হয়। এরপর দেশের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150