১৩ নম্বর ভূতের গলি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাড়ি নম্বর ১৩, ভূতের গলি। অর্থাৎ '১৩ নম্বর ভূতের গলি'।
বাবা আলিমুজ্জামানের বন্ধু নুরুল হকের অনুরোধে পরিবারের সাথে তাদের মফস্বল শহর থেকে কদিনের জন্য এখানে বেড়াতে এসেছে টুবুন। আলিমুজ্জামানের সঙ্গে আছেন তার স্ত্রী, মানে টুবুনের মা সাহানা বেগম। বাড়িতে পা রেখে কেন যেন ভালো লাগল না টুবুনের। এদিকে বন্ধুর পরিবারকে বাড়িতে রেখে বিজনেস ট্যুরে বিদেশে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন নুরুল হক। কেন? কদিন পরই বাড়িটাকে কেন্দ্র করে ঘটতে শুরু করে একের পর এক ভুতুড়ে কাণ্ড। নুরুল হকের বাড়ির পেছনের বাগানে কুচকুচে কালো মুণ্ডুহীন একটা বিড়াল আবিষ্কার করে টুবুন। ওই বাগানেই কে যেন গা শিউরে ওঠা পৈশাচিক হাসি হেসে ওঠে। এদিকে রাতের অন্ধকারে কেউ একজন যেন হেঁটে বেড়ায় বাড়িতে।
এক গভীর রাতে রোমহর্ষ একটা দৃশ্য দেখে কলজে কেঁপে ওঠে টুবুনের। একটা আবছা অবয়ব, দূর থেকে দেখে এক শ বছরের কোনো বৃদ্ধা বলে মনে হয় তাকে... আসলে কী ওটা? টুবুন দেখে, ওদের ডাইনিং টেবিলে উঠে আরাম করে কড়মড় শব্দে একটা কালো বিড়ালের মাথা চিবিয়ে খাচ্ছে বুড়ি! আসলে কী গভীর নারকীয় কাণ্ড ঘটতে চলেছে ওই ১৩ নম্বর ভূতের গলিতে? প্রিয় কিশোর বন্ধুরা, জানতে হলে টুবুনের সঙ্গে বুকে সাহস নিয়ে চুঁ দিতে হবে ১৩ নম্বর ভূতের গলিতে।
সাহস আছে তো তোমাদের?
বইয়ের তথ্য
| নাম | ১৩ নম্বর ভূতের গলি |
|---|---|
| ইংরেজি নাম | 13 Number Bhooter Goli |
| লেখক | সুস্ময় সুমন |
| প্রকাশনী | বই অঙ্গন প্রকাশন |
| বিষয় | রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| আইএসবিএন | 9789849991182 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!