মার্জিনে মন্তব্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
লেখা শেখার বই এটি কোনো অর্থেই নয়। বরং একে লেখার কলাকৌশলের দিকে আমাদের চোখ ফেরাবার বই বলা যেতে পারে। আমি কিছু সংকেত ও ভাবনা উপস্থিত করতে চেয়েছি। আশা এই, এ থেকে একজন নবীন লেখক উদ্বুদ্ধ হবেন আরো অনেক গভীরে ভাবতে এবং নিজের কলমের দিকে নতুন করে তাকাতে। তারপরও একটি কথা না বললেই নয়। সৃষ্টিশীল লেখক তাকান ভবিষ্যতের দিকে; ভবিষ্যতই তাঁর অবলম্বন। আর, লেখা সম্পর্কে যাবত আলোচনাই অতীত নিয়ে, যা লেখা হয়ে গেছে সে-সকল নিয়ে। লেখা শেখার আলোচনাও এক অর্থে অতীত কলাকৌশলেরই আলোচনা। এই দুই বিপরীত কালের ভেতরে সংঘর্ষ তো একটা হতেই পারে। সৃষ্টিশীল লেখক তাঁর ভবিষ্যতমুখী কলমকে তিনি চালাতেই পারেন পুরোপুরি নিজের উদ্ভাবনায়।...আমি আমার সামান্যই যা জানা ও বোঝা এ বইয়ে তার খানিক লিপি রেখে গেলাম।...লেখা আমার কাছে প্রেমে পড়বার চেয়েও অনেক বেশি উত্তেজক ও ব্যক্তিগত, দূরাভিলাষী ও উড্ডয়নশীল। আমার এই বিশেষ প্রেমটির ইঙ্গিত ও ইতিহাস পাওয়া যাবে এ বইয়ে।—সৈয়দ হক
বইয়ের তথ্য
| নাম | মার্জিনে মন্তব্য |
|---|---|
| ইংরেজি নাম | Marjinay Montobbo |
| লেখক | সৈয়দ শামসুল হক |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| বিষয় | সাহিত্য সমালোচনা |
| আইএসবিএন | 9848683518 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩১১ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 311 |
| ভাষা | bangla |
| ISBN | 9848683518 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
