আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)

এই বইটা AI -এর লেখা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রাচীন মিশরে নীলনদের তীরের ছোট্ট একটা গ্রাম থিবস। এখানে থাকত গরিবের ছেলে রামসিস-২। রামসিস গরিব হতে পারে, বোকা ছিল না মোটেও। উন্নত জীবনের জন্য সে সব সময় ভাবত, পরিশ্রম করত। একদিন থিবসের বাজারে হাঁটার সময় রামসিস খেয়াল করল, এই প্রচণ্ড গরমের দিনে তরমুজের চাহিদা ব্যাপক, কিন্তু জোগান একেবারেই কম। রামসিস এই সুযোগ লুফে নিল। সে তরমুজ ব্যবসার দিকে ঝুঁকে পড়ল। শুরুটা কিন্তু মোটেও সহজ হয়নি। পুরোনো তরমুজ বিক্রেতাদের সাথে হাড্ডাহাড্ডি

কম্পিটিশন, কাস্টমারদের বিশ্বাস অর্জন করা- সব মিলিয়ে পরিশ্রম কম গেল না রামসিসের। কিন্তু নাছোড়বান্দা রামসিস। শেষমেশ এসব বাধা মোকাবিলা করে খ্যাতি কুড়ালো। ফ্রেশ ফ্রেশ টেস্টি তরমুজের লোভে দূরদূরান্ত থেকে লোকজন ভিড় জমাতে

লাগল রামসিসের দোকানে। রামসিসের ব্যবসা বড় হতে থাকল। একসময় সে নিজেই জমি কিনে সেখানে একটা খামার বানাল। দিন-রাত খেটেখুটে হাই কোয়ালিটির ফসল ফলানো শুরু করল। আস্তে আস্তে তার খামারটা এলাকার মাঝে বেশ নাম করে নিল।

ততদিনে রামসিসের খ্যাতি পুরো দেশজুড়ে ছড়িয়েছে। তখনকার মিশরের ফারাওয়ের কানেও এ খবর গেল। তার কাজে ফারাও খুশি হয়ে তাকে তার সেক্রেটারি হিসেবে থাকার প্রস্তাব দেয়। রামসিস সানন্দেই প্রস্তাবে রাজি হলো। কিছুদিনের মধ্যেই দেখা গেল,

যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ফারাও রামসিসের সাথে পরামর্শ করে নিচ্ছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এই বইটা AI -এর লেখা
ইংরেজি নাম Ei Boita AI-er Lekha
লেখক নাঈম হোসেন ফারুকী
প্রকাশনী প্রান্ত প্রকাশন
বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
নাঈম হোসেন ফারুকী

সম্পাদনা সম্পর্কে

নাঈম হোসেন ফারুকী

নাঈম হোসেন ফারুকী অতিমাত্রায় বিজ্ঞানপ্রেমী, কারও কাছে বিজ্ঞানবাদী, কারও কাছে আবার সুপারহিউম্যান বিজ্ঞান লেখক। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেছেন ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নিয়ে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে। কিন্তু থিওরেটিক্যাল ফিজিক্সের ওপর চরম মাত্রার ভালোবাসা নিয়ে কি বুয়েটে পড়েও, ইঞ্জিনিয়ার হয়েও, বসে থাকা যায়? লেখক তাই গড়ে তুলেছেন বিজ্ঞানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়