গৌর যাযাবর
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
গৌর যাযাবর গান গেয়ে ঘুরে বেড়ানো এক বাউন্ডুলে রাখালের গল্প। সাহাবাবুদের গোরু চরায় গৌর, তাদের মধ্যে একটি গোরু বুধা তার প্রাণের বন্ধু। একদিন সন্ধে পেরিয়ে গেল। গোরু গোয়ালে তোলা হলো না, ফলে বেদম মার খাওয়ার ভয়ে গৌর
সাহাবাবুদের আশ্রয় ছাড়ল। তারপর শুরু হলো তার বিচিত্র মানব-অভিজ্ঞতার মধ্য দিয়ে এক মহৎ যাত্রা। বদরাগী বাপ, স্নেহশীলা মা আর দুই কমবেশি বিচ্ছু ছেলের বাড়িতে প্রথমে, তার পরে সাপে কাটা মৃতের ভেলায় শবদেহের সঙ্গী হওয়া, সেখানে
জলপুলিশ বাহিনীর সঙ্গে সাক্ষাৎ, তার পরে দিল্লি রোডের ধারে এক জঙ্গলে দুই পকেটমার ভাইকে গান গেয়ে রোজগার শেখানো, তার পরে পাণ্ডবদের মতো হেঁটে স্বর্গে যাওয়ার ভাবনায় এক পাগল যুবককে সুস্থতায় ফিরিয়ে আনা, শেষে কলা বাগানের
আড়ালে রাজমিস্ত্রিদের পাড়ায় স্বর্ণমুদ্রার খোঁজে আসা ডাকাতদের হাত থেকে গ্রামবাসীদের বাঁচানো, যেখানে যায় সেখানেই গৌর সবার ভালো করে। স্পর্শমণি যেন সে, মানুষকে সোনা করতে করতে এগিয়ে যায়। গৌরের গল্পের ছোটো-বড়ো কোনো
পাঠকই বুকের মধ্যে হুহু করা এক দুঃখ, চোখের পাতা ভারী হওয়ার বোধ এড়াতে পারে না।
বইয়ের তথ্য
| নাম | গৌর যাযাবর |
|---|---|
| ইংরেজি নাম | Gour Jajabor |
| লেখক | অমরেন্দ্র চক্রবর্তী |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789842972218 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৮ |
| ভাষা | bangla |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842972218 |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!