প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন

ডিসিশন কোড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳690

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আপনি কি কখনো ভেবে দেখেছেন, মাত্র কয়েক মিনিটের একটি সিদ্ধান্ত আমাদের কয়েক বছর পিছিয়ে দেয়, আবার একটি সঠিক সিদ্ধান্ত পুরো জীবনের গতিপথই বদলে দেয়?

আমরা সারা জীবনে ক্যারিয়ার, ব্যবসা কিংবা সম্পর্ক নিয়ে অসংখ্য সিদ্ধান্ত নিই, অথচ খুব কম মানুষই শেখার চেষ্টা করি কীভাবে ভালো সিদ্ধান্ত নিতে হয়।

ছোটবেলা থেকে আমাদের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও প্রযুক্তি শেখানো হয়, কিন্তু যে দক্ষতাটি প্রতিদিন আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করে, সেই 'ডিসিশন মেকিং স্কিল' শেখানো হয় না। আসলে জীবনটা একটা দাবার বোর্ডের মতো। এখানে একটি চাল ভুল হলে পুরো খেলাটাই বদলে যায়!

ধরুন, আপনি একটি জাহাজের ক্যাপ্টেন। সমুদ্রে ঝড় আসবে কি আসবে না, সেটি আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু ঝড়ে কোন দিকে জাহাজ চালাবেন, কখন গতি কমাবেন এবং কখন পথ পরিবর্তন করবেন, সেটি পুরোপুরি আপনার সিদ্ধান্ত। জীবনও অনেকটা এমনই। সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি উন্নত করা সম্ভব। আর সেখানেই তৈরি হয় সফল এবং ব্যর্থ মানুষের পার্থক্য।

'ডিসিশন কোড' মূলত ওভারথিংকিং থেকে বের হয়ে আসার বই, যা আপনাকে জটিল পরিস্থিতিতে আরও পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করবে। এখানে এমন ২০টি শক্তিশালী মেন্টাল মডেল বা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করা হয়েছে, যা বিশ্বের বেশিরভাগ সফল উদ্যোক্তা, বিনিয়োগকারী, সেলিব্রিটি, নেতা এবং হাই অ্যাচিভাররা ব্যবহার করেন।

বইটিতে ইনভার্শন, সেকেন্ড অর্ডার থিংকিং, অপরচুনিটি কস্ট, মার্জিন অফ সেফটি, ফার্স্ট প্রিন্সিপলস থিংকিং এবং বায়েসিয়ান থিংকিংয়ের মতো শক্তিশালী ২০টি মেন্টাল মডেল খুব সহজ করে তুলে ধরা হয়েছে, যা জীবনের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করবে।

মনে রাখবেন, আপনার বর্তমান জীবন আসলে আপনার অতীতের সিদ্ধান্তের ফল। আর আগামী ৫ বছর কিংবা পুরো জীবন কেমন হবে, তা তৈরি হবে আপনার আজকের সিদ্ধান্ত থেকে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ডিসিশন কোড
ইংরেজি নাম Decision code
লেখক নূর রহমান
প্রকাশনী গ্রো পাবলিকেশন
বিষয় প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা সংখ্যা ৩৭৭
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা377
ভাষাbangla
বান্ডিংhard cover
নূর রহমান

লেখক সম্পর্কে

নূর রহমান

নূর রহমান একাধারে একজন লেখক, কনটেন্ট ক্রিয়েটর, পডকাস্ট হোস্ট এবং বিজনেস কনসালট্যান্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে 'Nur Rahman Podcast'-এর অনুসারীর সংখ্যা ১০ লক্ষাধিক, যেখানে তিনি নিয়মিতভাবে পার্সোনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার এবং বিজনেস গ্রোথ নিয়ে কনটেন্ট তৈরি করেন করেন। কর্পোরেট ক্যারিয়ারে তাঁর রয়েছে দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতা, যেখানে তিনি ৩টি স্টার্টআপের কোর টিমে কাজ করার মাধ্যমে ক্র্যাচ থেকে টিম ফর্মেশন,...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 690