সমকালীন উপন্যাস

শুনছো দীপান্বিতা, ভালোবাসি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳285

৳ 38025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 95

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“আমাকে মারার হলে আরও মার। কিন্তু আমি যেটা বলেছি, সেটাই সত্যি।”

পরের মুহূর্তে তন্ময়ের হাত চলল। একটা প্রচণ্ড গতির চড় পড়ল কাব্যের গালে। যেই বন্ধুর গায়ে কেউ হাত তুললে তন্ময় পাগলের মতো ছুটে যেত প্রতিশোধ নিতে, আজ সেই বন্ধু তার গায়ে হাত তুলল। কিন্তু কাব্য প্রতিরোধ করল না। সে নির্বিকার রইল। কাব্যের ঠোঁটের ধারে কালচে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। কাব্য ফের শীতল কণ্ঠে আওড়াল, “আমি সত্যি রুপাকে ভালোবাসি। তুই আমাকে মেরে ফেললেও এই সত্য কোনোদিন বদলাবে না, তন্ময়। দিয়ে দে না তোর বোনটাকে আমাকে। তোর বোনটাও যে আমাকে ভালোবাসে। শুধু তোর ভয়ে কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি। আর আজ যদি আমি তাকে নিয়ে না যাই, তবে সে... সে সুইসাইড করবে।”

তন্ময় যেন আকাশ থেকে পড়ল। মুখটা তার বিবর্ণ হয়ে গেল। সে কলার ছেড়ে দিয়ে পেছনে সরে গেল।

“কাব্য, তুই পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? কালকে রুপার বিয়ে, আর তুই আজ এসব বলছিস? আগে বললেও কিছু একটা করার কথা ভাবা যেত। এমনিতেও বেলা'র জন্য আমাদের মান-সম্মান আর কিছু বেঁচে নেই। এখন যদি রুপার ক্ষেত্রেও একই কাণ্ড হয়, তবে লোকমুখে আমরা আর মুখ দেখাতে পারব না।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শুনছো দীপান্বিতা, ভালোবাসি
ইংরেজি নাম Shunchho Dipanwita, Bhalobashi
লেখক বৃষ্টি ইসলাম
প্রকাশনী স্বরবিন্দু প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
বৃষ্টি ইসলাম

লেখক সম্পর্কে

বৃষ্টি ইসলাম

বৃষ্টি—এই ভীষণ আদুরে নামটি পিতা মহাশয়ের দেওয়া। ১৫ই নভেম্বর জন্মগ্রহণ করেন ঢাকার নরসিংদী জেলায়। শৈশব ও কৈশোর কাটে ঢাকার নারায়ণগঞ্জে। ছোট্টবেলা থেকেই কবিতা আবৃত্তি এবং পাঠে পারদর্শিতা দেখান। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ জীবনে নিজে কবিতা লিখে আবৃত্তি করার কঠোর অভিজ্ঞতা অর্জন করেন, যার ফলে নামের সঙ্গে জড়িয়ে যায় অসংখ্য পুরস্কার ও সার্টিফিকেটের সুনাম। অবসরে লাইব্রেরিতে বই পড়া এবং বাড়িতে বড়ো ভাইয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 285

৳ 38025% ছাড়