ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২১টি পাতা পড়ে দেখুন

শিশু-কিশোর বই

ছোটদের ইমান-আকিদা শিক্ষা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳121

৳ 22045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 99

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সত্য ধর্ম ইসলাম ও তার অনুসারী মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক আক্রমণ দিনদিন বেড়েই চলেছে। এমতাবস্থায় প্রয়োজন হলো, ইসলামি আকিদা-বিশ্বাস সংরক্ষণের প্রচেষ্টাকে বৃদ্ধি করা। দেখা যাচ্ছে যে, মুসলমানদের বৃহৎ একটি শ্রেণী নিজেদের মুসলমান দাবি করা সত্ত্বেও ইসলামের ওই সকল অকাট্য ও মৌলিক আকিদার ব্যাপারেও সংশয় পোষণ করছে, যেগুলোর ওপর ইসলামের মূলভিত্তি ও বুনিয়াদ। সুতরাং যে-সকল আকিদার ব্যাপারে কিছুটা বিতর্ক ও মতানৈক্য রয়েছে, সেগুলো সম্পর্কে সাধারণ মুসলমানদের অজ্ঞতার কী অবস্থা, তা সহজেই অনুমেয়। আল্লাহ তায়ালা এই পৃথিবীতে আমাদেরকে যতগুলো নিআমত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি নিআমত হল শিশু। এই শিশুরা হল মানব বাগানের ফুল। আর এই ফুলগুলো রক্ষার দায়িত্ব হল আমাদের অভিভাবকদের। এ সম্পর্কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- "প্রত্যেকটি শিশুই ফিতরাতের উপর জন্মলাভ করে। তারপর তার পিতামাতা তাকে ইহুদি-খ্রিস্টান ও অগ্নিপূজারি রূপে গড়ে তোলে।" দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের শিশুদের দুনিয়া সাজাতে যতটা সচেতন ও তৎপর তাদের আখিরাত সাজাতে ঠিক ততটাই গাফেল ও অলস। তাইতো কোমলমতি শিশুদের কচি হৃদয়ে দীন ও ইমানের বীজ বপনের কার্যকরী কোন পদক্ষেপ আমাদের নেই। প্রিয় পাঠক! গুরুত্বপূর্ণ এ বিষয়টিকে সামনে রেখেই আমাদের বক্ষমান পুস্তিকা "ছোটদের ইমান-আকিদা শিক্ষা"। পুস্তিকাটিতে রয়েছে শিশু-কিশোদের মুখস্ত করার উপযোগী ইমান ও আকিদা সংক্রান্ত মোট ২১৫ টি প্রশ্নোত্তর। যা আপনার শিশুর স্বচ্চ হৃদয়ে গড়ে দেবে ইমান ও আকিদার মজবুত ভীত। সুতরাং পুস্তিকাটি হতে পারে আপনার ছোট্ট সোনামণির জন্য আপনার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার।

পুস্তিকাটিতে ইমান-আকিদাবিষয়ক প্রশ্নোত্তরের পাশাপাশি সংক্ষিপ্তভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত ও পবিত্র জীবনীও সংযুক্ত করা হয়েছে। প্রশ্ন নির্বাচন ও উত্তর প্রদানের ক্ষেত্রে অধিকাংশই ইমাম আবু জাফর আহমাদ ইবনু মুহাম্মাদ আত-তহাবি রাহি.-এর ‘আকিদাতুত তহাবি’, মুফতি আজম মুফতি কেফায়েতুল্লাহ দেহলবি রাহি.-এর ‘তালিমুল ইসলাম’, দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুত তাফসির হজরত মাওলানা ইদ্রিস কান্দুলবি রাহি.-এর ‘সিরাতে মুস্তফা’ ও ‘আকাইদ-সহ অন্যান্য নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক গ্রন্থসমূহকে সামনে রাখা হয়েছে। আর বর্তমান যুগের প্রয়োজন অনুসারে বাকি প্রশ্নোত্তর অধম নিজেই সংকলন করেছি। তবে এই পুরো কাজটি সম্পূর্ণভাবে আমার সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ উস্তাদ ও বিজ্ঞদের সার্বিক তত্ত্বাবধান ও পরামর্শেই সম্পাদন করেছি, যেন আকিদার মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে কোনো প্রকার ভুল-ত্রুটি না থাকে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ছোটদের ইমান-আকিদা শিক্ষা
ইংরেজি নাম Chotoder Iman Akida Shikkha
লেখক এনামুল হক মাসউদ
প্রকাশনী মাকতাবাতুস সুন্নাহ (বাংলাবাজার)
বিষয় শিশু-কিশোর বই
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা bangla
বাঁধাই paperback
পৃষ্ঠা সংখ্যা120
ভাষাbangla
বান্ডিংpaperback
এন

অনুবাদক সম্পর্কে

এনামুল হক মাসউদ

মুহতারাম এনামুল হক মাসউদ। দীনে হানিফের একনিষ্ঠ অনুসারী একজন আলেমে দীন। জন্ম: ১৯৭৮ সালে। কুমিল্লা জেলার বরুড়া থানার মুড়াবাজাল গ্রামে। কিন্তু মহান আল্লাহ তা'আলার ফায়সালা, মাত্র তিন মাস বয়সে গুরুতর টাইফয়েড জ্বরের ফলে পথচলার সঙ্গী ডান পায়ের কার্য ক্ষমতা হারিয়ে ফেলেন। শৈশবের এই প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। এক পা'কে সম্বল করে ক্র‍্যাচে ভর করেই তিনি উচ্চশিক্ষার পথে হাঁটতে থাকেন। পড়াশোনার সূচনা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 121

৳ 22045% ছাড়