ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
দ্য কিপার অব দ্য ক্যামফর ট্র্রি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একের পর এক দুর্ঘটনায় রেইতোর জীবন যখন ধ্বংসের মুখে, তখন এক দূর সম্পর্কের খালা তাকে অপ্রত্যাশিত একটি সুযোগ দেন। শর্ত একটাই, তাকে হতে হবে একটি প্রাচীন কপূরগাছের নতুন রক্ষক। এক বিখ্যাত মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় গাছকে ঘিরে রয়েছে বহু কিংবদন্তি। গভীর রাতে নানা মানুষ সেখানে আসে নিজেদের মনের কথা, আক্ষেপ আর অমীমাংসিত প্রশ্ন নিয়ে। কেউ হারানো সম্পর্কের উত্তর খোঁজে, কেউ বোঝার চেষ্টা করে নিজের জীবনকে।
নতুন দায়িত্ব পালন করতে গিয়ে রেইতো একে একে পরিচিত হয় সেইসব মানুষের গল্পের সঙ্গে। আর ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হতে থাকে কপূরগাছের রহস্য। কিন্তু সত্যিই কি গাছটির কোনো অলৌকিক ক্ষমতা আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য?
রহস্য, মানবিক সম্পর্ক আর জীবনের গভীর অনুভূতিতে ভরপুর এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে এক অনন্য ও স্মরণীয় যাত্রায়।
বইয়ের তথ্য
| নাম | দ্য কিপার অব দ্য ক্যামফর ট্র্রি |
|---|---|
| ইংরেজি নাম | The Keeper Of The Camphor Tree |
| লেখক | কেইগো হিগাশিনো, অনিক শাহরিয়ার |
| প্রকাশনী | শিরোনাম প্রকাশন |
| বিষয় | রহস্য ও গোয়েন্দা |
| পৃষ্ঠা সংখ্যা | ৩০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
