ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
দ্য ক্যামেল ক্লাব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নিজেকে সে অলিভার স্টোন নামে পরিচয় দেয় , যদিও তার অতীত জানে না কেউ। তার বেশিরভাগ দিন কাটে হোয়াইট হাউসের বিপরীতে প্রটেস্টার হিসেবে ক্যাম্প করে, সাথে থাকে ‘আমি সত্য জানতে চাই’ লেখা একটা সাইন।
ঘটনাক্রমে একদিন চোখের সামনে এক ইন্টেলিজেন্স অ্যানালিস্টকে খুন হতে দেখে অলিভার স্টোন এবং তার বন্ধুরা । কিন্তু খুনটাকে সাজানো হয় আত্মহত্যা হিসেবে। সত্যের সন্ধানে নামে অলিভারের দল, যারা নিজেদের পরিচয় দেয় ক্যামেল ক্লাব নামে।
সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে এই ‘তদন্তে’ নজর রাখার জন্য দায়িত্ব দেয়া হয় এজেন্ট অ্যালেক্স ফোর্ডকে, কিন্তু অনাকাঙ্খিত জায়গায় নাক গলানোর কারণে শাস্তি হিসেবে তাকে ফেরত পাঠানো হয় দেহরক্ষী দ্বায়িত্বে। তারপরও তার পিছু ছাড়ে না অজানা আততায়ী।
এদিকে পেনসিলভেনিয়ার ছোট্ট এক শহরে জমায়েত হয়েছে একদল সন্ত্রাসী। তারা এমন এক পরিকল্পনা করেছে যা কাঁপিয়ে দেবে পুরো বিশ্বকে। কিন্তু তাদের টেক্কা দেয়ার আশায় ওৎ পেতে আছে আরেক ভিনদেশি সামরিক বাহিনী।
ইন্টেলিজেন্স চিফ কার্টার গ্রে, প্রেসিডেন্টের পর যে অ্যামেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, ঘাবড়ে যায় আর্লিংটন সেমেটারিতে একটা চেহারা দেখতে পেয়ে। কারণ সেই চেহারা যে মানুষটার আরও বহু বছর আগেই তার মরে যাওয়ার কথা ছিল...
ভয়ংকর এক ষড়যন্ত্র উন্মোচনের জন্য ক্যামেল ক্লাব হাজির হয় ওয়াশিংটনের একদম হৃৎপিন্ডে অবস্থিত ক্ষমতার গোপন করিডোরে, আর তখনই অ্যালেক্স ফোর্ড বুঝতে পারে সত্যি হতে যাচ্ছে তার জীবনের চরমতম দুঃস্বপ্ন...
বইয়ের তথ্য
| নাম | দ্য ক্যামেল ক্লাব |
|---|---|
| ইংরেজি নাম | The Camel Club |
| লেখক | ডেভিড বালডাচি, শোয়েব হোসেন |
| প্রকাশনী | শিরোনাম প্রকাশন |
| বিষয় | রহস্য ও গোয়েন্দা |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৪০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 440 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
