ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

বাংলা কবিতা

মেঘমানবী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমি এমন কোন রুপবতীকে সারাজীবন আমার পাশে চাইনা

যে হয়তো তার নিজের সৌন্দর্যে বিভোর হয়ে

কোন একদিন আমার অগোচরেই

আফসোস করবে, দীর্ঘশ্বাস ফেলবে-

জীবনে হয়তো আরও ভালো কাউকে পেতে পারতো এই ভেবে।

অথচ আমি জানতেও পারবো না আমি আসলে তার নই।

আমি এমন কোন ধনাঢ্য কাউকে চাইনা

যে অর্থ দিয়ে সব কিনে ফেলতে পারে।

কিনে ফেলতে পারে আমার হা-হুতাশ, নিঃশ্বাস, নিকোটিন, সব।

যে হয়তো কিনে ফেলার ভয় দেখাবে

আমার চোখের ভেতর ঘাপটি মেরে লুকিয়ে থাকা স্বপ্নগুলোকেও।

আমার স্বাধীনতা আমারই থাক।

তোমার বিত্ত-বৈভব তোমার চিত্তকে শীতল করলেও

আমাকে অস্থিরতায় ভোগাবে।

আমি নিরীহ প্রাণী।

আমি চাঁদ-জ্যোৎস্নার আলো খেয়ে বেঁচে থাকা মানুষ।

তোমার সাথে আমার ঠিক যাবে না!

বরং আমি এমন কাউকে চাই যে সহজ, সাবলীল

সমস্ত কুটিলতার ঊর্ধ্বে, হাসতে পারে প্রাণ খুলে

চারপাশের মানুষকে ভালো রাখতে পারে

হুটহাট ঝুম বৃষ্টিতে আমার সাথে ভিজতে পারে

আমার লেখার পাশে জেগে বসে থাকতে পারে সারারাত

খারাপ সময়গুলোতে আমার হাত শক্ত করে ধরে রাখতে পারে

নীল শাড়ি, কালো টিপ আর হাত ভর্তি কাঁচের চুড়িতে সন্তুষ্ট থাকতে পারে

বইয়ের সমুদ্রে বিভোর হয়ে হতে পারে আমার কাজল বিলের কাব্য কবিতা

হতে পারে আমার মেঘ মানবী।

সে শ্যামলা বা কালো হোক তাতে সমস্যা নেই।

মুখে ব্রণ থাক তাতেও সমস্যা নেই।

সমস্যা নেই দাঁত বাঁকা হলেও

বা শরীরের কোন গঠন নিয়ে।

কিন্তু মনটা যেন কূয়োর মত না হয়।

সাগর আমার খুব পছন্দ। আমি চাই

সে’ও সাগরের মত, আকাশের মত বিশাল হোক।

আমি চাই এমন কেউ একজন আমার হোক

যে শুধু আমারই।

যার পুরো পৃথিবী হব আমি, সবটা আষ্টেপৃষ্টে।

আমি কারও অপশন হতে চাইনা।

আমি বাস করতে চাই কোন এক মেঘ মানবীর পুরো অস্তিত্ব জুড়ে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মেঘমানবী
ইংরেজি নাম Meghmanobi
লেখক সোয়েব আল হাসান
প্রকাশনী অয়ন প্রকাশন
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849497615
পৃষ্ঠা সংখ্যা ৯৫
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ 1
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা95
ভাষাbangla
ISBN9789849497615
বান্ডিংhard cover
সোয়েব আল হাসান

লেখক সম্পর্কে

সোয়েব আল হাসান

একজন সৃষ্টিশীল ও স্বপ্নবাজ মানুষ। জন্ম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামে। পিতা মোঃ খবির মোল্লা ও মাতা খাদিজা বেগম। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে স্নাতক করেছেন আন্তর্জাতিক ব্যবসায়, কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে এখন দেশীয় একটি স্বনামধন্য গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে কর্ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়