ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

সাহিত্য সমালোচনা

বাংলাদেশের কবিতা: ঐতিহ্যের ইতিবৃত্ত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সনেট, মহাকাব্য, ক্রমবর্ধমান উত্তরাধুনিক ভাবধারা ও কবিতার বিচিত্রতা নির্মাণে তিনি জীবনের বহুবিধ দিক স্পর্শ করেছেন। বাংলা কবিতাকে নিয়ে গেছেন মাতৃভূমির মানচিত্রের বাইরে। অনুবাদের মাধ্যমে নানা দেশে সমাদৃত এই কবিকে ইয়োরোপ দিয়েছে হোমার পুরস্কার। পশ্চিমবঙ্গের কবি-সমালোচক জ্যোতির্ময় দত্ত তাঁকে “বাংলার ভূমিজ এক নতুন শক্তি” বলে উল্লেখ করেছেন। গ্রিক কবি মারিয়া মিস্ট্রিয়টির ভাষায় তাঁর কবিতা দর্শনাশ্রয়ী, অসংখ্য প্রতীকে পরিপূর্ণ। কবিতার মতো গদ্যেও যে নতুন সৌন্দর্য নির্মাণ করা যায় এই ভাবনায় বিশ্বাসী হয়ে তিনি লিখেছেন গল্প-উপন্যাস নাটক-প্রবন্ধ-ভ্রমণকাহিনি। ‘নির্বাচিত প্রবন্ধ’সহ ইতিপূর্বে প্রকাশ পেয়েছে তাঁর সাতটি প্রবন্ধগ্রন্থ।

বাংলাদেশের কবিতা বিষয়ে বিশ্লেষণ ও সার্বিক আলোচনায় বর্তমান গ্রন্থে তিনি আমাদের কবিতার ভাব-ভাষা-ঐতিহ্য ইত্যাদি তুলে ধরেছেন। ভূমিকায় তিনি উল্লেখ করেছেন, আমি শুরু করেছি মধ্যযুগের বাংলা কবিতা বিষয়ে একটি প্রবন্ধ দিয়ে। বুঝে নিতে চেয়েছি ছন্দ, ভাষা ও কলাকৌশলের কোন পর্যায় থেকে আমরা সামনের দিকে এগিয়েছি। এই কালপর্ব পেরিয়ে এসে অবশ্যই মধুসূদন দত্ত হয়ে রবীন্দ্রনাথ ভাব-ভাষা-ছন্দ, বুনন-বর্ণনা-বক্তব্যে নানা পরিবর্তন নিয়ে এসেছেন।

পরে কাজী নজরুল ইসলাম বিদ্রোহের দামামা বাজিয়ে একটি আলাদা সুর ও স্বর তৈরির ভেতর দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আধুনিক কবিতার ক্ষেত্র নির্মাণে। জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসুর জন্মও বাংলাদেশ নামক ভ‚খন্ডের ভেতরেই। ফলে তাঁদের কবিতার বিশাল ব্যাপ্তি বাংলাদেশের কবিতাকে নানাভাবে সমৃদ্ধ করেছে; পরের প্রজন্মের কবিদের দিকনির্দেশনা দিয়েছে, সাহস জুগিয়েছে।” এই বই কবি, কাব্যপিপাসু, ছাত্র-অধ্যাপক এবং নতুন দিনের সৃষ্টিশীল পাঠকের চিন্তার খোরাক জোগাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের কবিতা: ঐতিহ্যের ইতিবৃত্ত
ইংরেজি নাম Bangladesher Kobita Oitijjer Itibritto
লেখক হাসানআল আব্দল্লাহ
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সাহিত্য সমালোচনা
আইএসবিএন 978-984-99775-4-4
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
হা

লেখক সম্পর্কে

হাসানআল আব্দল্লাহ

সাহিত্য সমালোচনা বিষয়ক লেখক · প্রকাশক: কথাপ্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়