বাংলা কবিতা

বিদ্রোহের কন্ঠ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳168

৳ 24030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 72

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিদ্রোহের কণ্ঠ ❞ মোঃ শফিকুল ইসলাম -এর প্রথম কাব্যগ্রন্থ অন্যায়, শোষণ, দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে সাহসী উচ্চারণ—এই বইটি যেন এক তরুণ হৃদয়ের দীপ্ত বিদ্রোহ। “বিদ্রোহের কণ্ঠ” কেবল কিছু কবিতার সমাহার নয়, এটি একটি চেতনার ভাষ্য—একটি সমাজমনস্ক ও প্রতিবাদী কাব্যযাত্রা, যা প্রতিটি পাঠককে নাড়া দিয়ে যায়। শাসনব্যবস্থার মুখোশ উন্মোচন, গণতন্ত্রের হত্যা, ক্ষমতার লোভে রক্তাক্ত বাস্তবতা, পথের ধারে শুয়ে থাকা শিশুর জীবনের গল্প, মানুষের হারিয়ে যাওয়া অধিকার, মানবতার মৃত্যু—এ সকল বিষয়কে কবি তুলে এনেছেন হৃদয়ের অন্তঃস্থলে জমে থাকা ক্ষোভ ও ভালোবাসার মিশ্র এক অভিব্যক্তিতে।

এই বইয়ের কবিতাগুলো একদিকে যেমন প্রশ্ন তোলে সমাজের গভীর অসাম্য নিয়ে, তেমনি পাঠককে আহ্বান জানায় জেগে ওঠার, দেয়াল ভাঙার, শোষণ রুখে দাঁড়ানোর এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার।

শিরোনামগুলো যেমন—

অন্যায়ের আড়ালে শাসন

গণতন্ত্রের হত্যা

রাস্তায় শুয়ে থাকা শিশুর গল্প

বিচারের নামে প্রহসন

স্বপ্নে দেখা স্বাধীনতা

পাঠককে ভাবায়, নাড়া দেয়, এবং নিজের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শেখায়।

এই বইয়ের মধ্য দিয়ে কবি ঘোষণা দেন:

“আমার কলম আমার অস্ত্র”,

এবং তিনি আহ্বান করেন:

“পৃথিবী বদলাও…”

যাদের জন্য বইটি উপযোগী:

সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবেন যারা

প্রতিবাদ ও ন্যায়ের কণ্ঠস্বর খোঁজেন যারা

তরুণ প্রজন্মকে সচেতন করতে চান যারা

হৃদয়ে বিদ্রোহী আগুন ধারণ করেন যারা

“বিদ্রোহের কণ্ঠ” শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি তরুণ সমাজের অজানা কষ্ট, অচিন প্রতিরোধ আর এক নতুন ভোরের আলোর খোঁজ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিদ্রোহের কন্ঠ
ইংরেজি নাম Bidroher Kontho
লেখক মোঃ শফিকুল ইসলাম
প্রকাশনী নবপ্রত্যুষ প্রকাশনী
বিষয় বাংলা কবিতা
পৃষ্ঠা সংখ্যা ৬৩
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা63
ভাষাbangla
বান্ডিংhard cover
মোঃ শফিকুল ইসলাম

লেখক সম্পর্কে

মোঃ শফিকুল ইসলাম

মোঃ শফিকুল ইসলাম—একজন প্রত্যয়ী তরুণ কবি ও চিন্তাশীল লেখক, যিনি ২০০৫ সালের ১৩ নভেম্বর নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এক নির্জন গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সমাজের বৈষম্য, অন্যায়, নিপীড়ন এবং নিঃশব্দে হারিয়ে যাওয়া মানুষদের বাস্তবতা গভীরভাবে তাকে ভাবিয়েছে। সেই ভাবনার মাটি থেকেই তার সাহিত্যিক বীজ অঙ্কুরিত হয়েছে। বর্তমানে তিনি নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের (২০২৩-২৪ শ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 168

৳ 24030% ছাড়