লাল শাড়িতে প্রেয়সী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমাকে একবার জড়িয়ে ধরবেন, মন্ত্রীমশাই? আপনাকে জড়িয়ে ধরার বড্ড শখ আমার!
প্রেয়সীর সেই শখটা তার কাছে বড়ই মায়াবী লাগল। সে স্থির তাকিয়ে থাকল সেই মায়াবি মুখ খানার দিকে। মূহূর্তখানেক পর সে ধীরে হাত বাড়িয়ে টেনে আনল নিজের বক্ষস্থলে। পরম আবেশের সাথ জড়িয়ে ধরল প্রেয়সীকে। সেও মাথাটা গুঁজে দিল আহাদের বুকের ঠিক নিচে। অনুভব করল তার হৃৎস্পন্দন, জোরে, খুব জোরে ধুকপুক করছে।
পিছন থেকে দুহাতে আঁকড়ে ধরে রাখল রিদিতা। মনে হলো বহু প্রতীক্ষিতর পর সে এই আশ্রয়টা পেয়েছে।
অজান্তেই তার কান্না চলে এল। ফুঁপিয়ে ফঁপিয়ে কেঁদে উঠল আহাদের বুকে মাথা রেখেই। আহাদ স্পষ্ট বুঝতে পারল, তবে কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার আর শক্তি ছিল না। কারণ তার নিজেরও চোখের কোণে অশ্রুকণা জমেছে, কণ্ঠ ভারী হয়ে এসেছে। রিদিতা ফ্যাচফ্যাচ করে নাক টেনে আহাদের পাঞ্জাবির বুকের অংশ ভিজিয়ে ফেলেছে। হঠাৎ অনূভব করল, আহাদের হাতের বাঁধন শক্ত হয়ে আসছে। সে নড়েচড়ে উঠে ভেজা কণ্ঠে বলল, “এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? মেরে ফেলবেন নাকি?”
আহাদও নেশাভরা গলায় বলল, “হুম, ফেলব তো। একদম আমার বুকের সাথে পিষে মেরে ফেলব।
সম্মোহনী হাসল রিদিতা। নাক টেনে বলল, “মৃত্যুর প্রক্রিয়া যদি এত সুন্দর হয়। আমি আমৃত্যু মনে করে গ্রহণ করব।
বইয়ের তথ্য
| নাম | লাল শাড়িতে প্রেয়সী |
|---|---|
| ইংরেজি নাম | Lal Sharite Preyosi |
| লেখক | ফাতেমা ফারিয়াল |
| প্রকাশনী | নবকথন |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!